হযরত শাহজালাল রহঃ ও তার সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাদের কারণেই সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। সিলেট বিজয়ের পরে হযরত শাহজালাল রহঃ এর সঙ্গী অনুসারী অনেক পীর দরবেশ সিলেটের আশ-পাশ শহর, জেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। সফরসঙ্গীদের তালিকা মুফতি আজহারউদ্দীন সিদ্দিকী রচিত শ্রীহট্টে ইসলাম জ্যোতি নামক গ্রন্থানুসারে শাহজালালের সফরসঙ্গীদের নাম নিম্নরুপ: সৈয়দ নাসির উদ্দীন মুরারবন্দ, হবিগঞ্জ। সৈয়দ ইয়াকুব কচুকাটা, বড়লেখা। আহমদ কবির, পাঠানটুলা, সিলেট। পীর গোরাচাঁদ হাজি ইউছুফ, শাহজালালের রওজার দক্ষিণ পার্শ্ব। আরিফ মুলতানি, পুরানলেন, সিলেট । শাহ আরেফিন শাহজাদা আলী ইয়ামেনি, শাহজালালের রওজার সন্নিকট পূর্বদিক । সৈয়দ আহমদ, রায়নগর, সিলেট । শেখ আব্দুল্লাহ, নাইওরপুল, সিলেট । কাজি ইলিয়াস উদ্দিন , কাজিটুলা, সিলেট । সৈয়দ হামজা, ময়মনসিংহ। সৈয়দ ওমর সমরখন্দ, নাইওরপুল, সিলেট । শায়খ খিজির খাসদবির, চৌকিদেখি, সিলেট । শেখ খিজির, বারুতখানা, সিলেট । হাজি খলিল, শাহজালালের রওজার দক্ষিণ পার্শ্ব। খান্ডা ঝকমক, রায়নগর সিলেট ।...