জন্মকাল——— আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম । শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাঁর পরে কোন নবী বা রাসূল এ পৃথিবীতে ধর্ম প্রচার করতে আগমন করবেন না । কিন্তু নবী রাসূলদের অবর্তমানে একটি কালো যুগ-সন্ধিক্ষণে মানুষ যখন ধর্মীয় অনুশাসন ভুলে গিয়ে পাপাচার ও ব্যাভিচারে লিপ্ত হয় তখনই আল্লাহর পথ দেখানোর জন্য অর্থাৎ হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর ওলীগণ পৃথিবীতে আগমন করে থাকেন । ইসলাম প্রচার ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ওলী , দরবেশ ও উলামায়ে কেরামের অবদান আমাদের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে । এমনি একজন স্বরণীয় ও বরণীয় ব্যক্তি হচ্ছেন হযরত মাওলানা কারামাত আলী জৈনপুরী (রহঃ) যার শিক্ষা , সাধনা , চারিত্রিক বৈশিষ্ট্য এবং অবদান আমাদের জাতীয় ইতিহাসের গতিধারাকে বিপুলভাবে প্রভাবিত করে । ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বক্তধারায় স্নাত মাওলানা শাহ কারামাত আলী জৈনপুরী ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত জৈনপুর শহরের মোল্লাটোলা মহল্লায় ১২১৫ হিজরীর ১৮ই মহরম জন্মগ্রহণ করেন । ইংরেজী জন্ম সম্পর্কে সঠিক কোন তথ্য জানা যায়নি । তবে বিভিন্ন বই পুস্তকে তাঁর ইংরেজী জ...
আসসালামু আলাইকুম, এই ব্লগ হাদিয়ে বাঙ্গাল হযরত মাওলানা শাহ্ কারামত আলী জৈনপুরী রহ. এর জন্য উৎসর্গ। যার জন্য আমরা ইসলাম ও সুন্নীয়াত পেয়েছি।