বিসমিল্লাহির রাহমানির রাহিম জৈনপুরী ছেলছেলার পাঁচ ওয়াক্ত নামাজের সংক্ষিপ্ত অজিফা (১) ফজরের নামাজের সুন্নত পড়িয়া ৪১ বার সুরা ফাতেহা অর্থাৎ আলহামদু লিল্লাহ পড়িবে। উক্ত সুরা পড়িবার নিয়ম এই, "বিসমিল্লাহের" মিমের সঙ্গে আলহামদো'র "লাম"-কে মিলাইয়া, যথা-- "বিসমিল্লাহির রাহমানির রাহিমিল হামদো লিল্লাহে রাব্বিল আলামিন" (শেষ পর্যন্ত) এবং আমিন, আমিন, আমিন তিনবার বলিবে। (২) ফজর নামাজের পর নিম্নোক্ত দোয়া ১০০ বার পড়িবে. الااله الله الملك الحق المبين উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লহুল মালিকুল হাক্কুল মুবিন অতঃপর নিম্নোক্ত দোয়া ১০০ বার পড়িবে। لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي يميت وهو على كل شيء قدير উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লহুল ওয়াহাদাহু লা-শারিকা লাহু, লাহুল মূলকু অ-লাহুল হামদো ইউহয়ী ইউমিতো অ-হুয়া আ'লা কুল্লে শাইয়ীন কাদীর। অতঃপর নিম্নোক্ত দোয়া ১০০ বার পড়িবে। سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله উচ্চারণঃ ছোবহানাল্লাহে অ-বেহামদেহী ছোবহানাল্লাহেল আজিম, অ-বেহামদেহী আছতাগফেরুল্লাহে । প্রক...