Skip to main content

Posts

Showing posts with the label মাওলানা শাহ্ কারামত আলী জৈনপূরী রহ

শাহ্ সাইয়েদ আহমদ ব্রেলভী রহ

সাইয়েদ আহমাদ ব্রেলভী  (১৭৮৬–১৮৩১),  রায় বেরিলি ,  ভারতের  একজন মুসলিম সংস্কার আন্দোলনকারী ছিলেন এবং "নবী মুহাম্মদের পথ" (তারিকাহ মুহাম্মাদিয়াহ), একটি বিপ্লবী ইসলামী আন্দোলন, এর প্রতিষ্ঠাতা।ঊনবিংশ শতকের গোড়ার দিকে বাংলাসহ সমগ্র ভারতবর্ষব্যাপী এক সুসংগঠিত স্বাধীনতা আন্দোলন ভারতীয় মুসলমানদের দ্বারা পরিচালিত হয়েছিল। এ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন সাইয়েদ আহমদ শহীদ ব্রেলভী রহ। তাঁর আন্দোলনের উদ্দেশ্য ছিল বাংলা ভারতে একটি অখণ্ড ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।তিনি মুসলমানদের কাছে আমিরুল মোমেনীন হিসেবে পরিচিত ছিলেন। তৎকালীন ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের অন্ধ্র প্রদেশ থেকে শুরু করে মর্দান পর্যন্ত এ বিশাল অঞ্চলে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী শাসনব্যবস্থা চালু করেন। জন্ম ও পারিবারিক পরিচয় সাইয়েদ আহমাদ শহীদ জন্মগ্রহণ করেন ২৯ই নভেম্বর ১৭৮৬ খৃষ্টাব্দে ভারতের অযোধ্যা জেলায়। তার বংশতালিকা চতুর্থ খলীফা আলী (রাঃ)-এর সাথে মিলিত হয়েছে। বংশীয় রীতি অনুযায়ী চার বৎসর বয়সেই তাকে মক্তবে পাঠানো হয়। কিন্তু বাল্যকাল হতেই তাঁর মধ্যে শিক্ষার চাইতে খেলাধুলার প্রতি আগ্রহ অত...