কাপাসিয়ায় শাহ আহমদ পঞ্চায়েত (রহ.)-এর ১৭৮তম জন্মবার্ষিকী পালিত
রবিবার ০৫ জুন ২০১৬ | প্রিন্ট সংস্করণ
সম্প্রতি কাপাসিয়া রাওনাট শতাব্দীর প্রখ্যাত বুজুর্গ ব্যক্তিত্ব, উম্মতে মুহাম্মাদীয়ার উজ্জ্বল নক্ষত্র হযরত শাহ আহমদ পঞ্চায়েত (রহ.)-এর ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত শাহ আহমদ পঞ্চায়েত (রহ.) দরগাঁহ শরিফের ভক্ত ও সমাজকর্মী মকবুল হোসেন সরকারের ব্যবস্থাপনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রহ.) এবং হযরত ওমর ফারুক (রা.) এর বংশধর তরীকায়ে মুহাম্মাদীয়ার যুগশ্রেষ্ঠ পীর সাহেব সুফী স¤্রাট হযরত সৈয়দ সাইয়েদেন আহমেদ সিদ্দিক জৈনপুরী (ভারত)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদ হযরত আবু বকর সিদ্দিক (রা.) হযরত সৈয়দ শাহ সুফি তানভীর আহমেদ সিদ্দিক জৈনপুরী (ভারত)।
মহান ওলীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার কর্মময় জীবনের উপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সুপ্রিম কোর্টের এডভোকেট সুফি মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার, ফুরফুরা দরবার শরিফের খলিফা হযরত মাওলানা তাজুল ইসলাম, সোনাকান্দা দরবার শরিফের খলিফা নূর মোহাম্মদ, পীরজাদা সাজ্জাদুর ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, তিনি ছিলেন আল্লাহ পাকের এক উজ্জ্বল নিদর্শন। চরিত্র মাধুরীতে, সহানুভূতিতে ও ত্যাগ-তিতিক্ষায় ছিলেন রাসূল (সা.) ও সাহাবা কেরামের একান্ত অনুসারী। তিনি মানুষের উপকার ও হেদায়েতের জন্য নিজ সুখ-স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে একাধারে জীবনের শেষ ৫০ বছর ধর্ম প্রচারের মধ্যে দিয়ে কাটিয়ে গেছেন। তিনি তরিকতের বিভিন্ন স্তর অতিক্রম করে মারেফাতের সর্বোচ্চ সোপানে উঠতে পেরেছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মুমিনুল হক জীবন, ডা. নাজিম উদ্দিন, ব্যাংকার খোরশেদ আলম, ওমর ফারুক, সৈয়দ নাসির উদ্দিন, সামছুল আলম সরকারসহ আরও অনেকে।
হযরত শাহ আহমদ পঞ্চায়েত (রহ.) ১৮৩৮ সালে কাপাসিয়ার রাওনাট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ মোহাম্মদ আগর উদ্দিন (রহ.)।
উল্লেখ্য যে, হযরত শাহ আহমদ পঞ্চায়েত (রহ.) বাহারুল উলুম হাফেজ আব্দুল আউয়াল জৈনপুরী (রহ.)-এর দুই বাংলার প্রধান খলিফা ছিলেন।
পরিশেষে, জৈনপুরী পীর সাহেব মোনাজাতে বিশ্ব মুসলিমের ঐক্য এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।
Comments