Skip to main content

Posts

শাহ ওয়ালিউল্লাহ মোহাদ্দেস দেহলভী (রহ) পর্ব ১

দার্শনিক শাহ ওয়ালিউল্লাহ দেহলভী  ( রহ )  ও তাঁর চিন্তাধারা হিজরী পঞ্চম শতক পর্যন্ত মুসলমানগণ সাহিত্য, সংস্কৃতি, কাব্য, ইতিহাস, দর্শন, আইনশাস্ত্র, গণিতশাস্ত্র চিকিৎসাশাস্ত্র, রসায়নশাস্ত্র, স্থাপত্যশিল্প, রাজ্য জয় তথা বৈষয়িক দিক থেকে সমগ্র বিশ্বে উন্নতির উত্তুঙ্গ চৃড়ায় সমাসীন থাকলেও তার পরবর্তীকালে সারা মুসলিম জাহানে চিন্তার বন্ধ্যান্ত্ব দেখা দেয়। বিশেষ করে ধর্মীয় চিন্তার ক্ষেত্রে এমন স্থবিরতা পরিলক্ষিত হয় যে, ইসলামী জ্ঞান-গবেষণা ও স্বাধীন চিন্তার দ্বার এক রকম বন্ধ হয়ে যায়। এমন কি কুরআন ও সুন্নাহ সম্পর্কে চিন্তা-গবেষণা ও তার ব্যাখ্যার ব্যাপারে কেবল চোখ বুঁজে পূর্ববর্তীদের অনুসরণই  করা হতো না বরং অনেক জটিল সমস্যার ক্ষেত্রেও মনে করা হতো যে, এ ব্যাপারে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে কুরআন ও সুন্নাহর গবেষণার যুগ হিজরী চতুর্থ শতক পর্যন্তই শেষ হয়ে গেছে এবং পরবর্তী লোকদের এ সম্পর্কে স্বাধীনভাবে চিন্তা করার কোন অধিকার নেই। এছাড়া এমনিতেও দেখা যায়, খুলাফায়ে রাশেদীনের পর থেকে চতুর্থ হিজরী পর্যন্ত ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইমাম-মুজতাহিদগণ এক দিকে বেসরকারী পর্যায়ে ইসলামী চিন্তা-গবেষণ...

শাহ আহমদ পঞ্চায়েত (রহ.)

কাপাসিয়ায় শাহ আহমদ পঞ্চায়েত (রহ.) -এর ১৭৮তম জন্মবার্ষিকী পালিত  রবিবার ০৫ জুন ২০১৬ | প্রিন্ট সংস্করণ সম্প্রতি কাপাসিয়া রাওনাট শতাব্দীর প্রখ্যাত বুজুর্গ ব্যক্তিত্ব, উম্...

মাওলানা শাহ্ কারামত আলী জৈনপুরী রহ. জীবনী ১ম পর্ব

জন্মকাল——— আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম । শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাঁর পরে কোন নবী বা রাসূল এ পৃথিবীতে ধর্ম প্রচার করতে আগমন করবেন না । কিন্তু নবী রাসূলদের অবর্তমানে একটি কালো যুগ-সন্ধিক্ষণে মানুষ যখন ধর্মীয় অনুশাসন ভুলে গিয়ে পাপাচার ও ব্যাভিচারে লিপ্ত হয় তখনই আল্লাহর পথ দেখানোর জন্য অর্থাৎ হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর ওলীগণ পৃথিবীতে আগমন করে থাকেন । ইসলাম প্রচার ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ওলী , দরবেশ ও উলামায়ে কেরামের অবদান আমাদের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে । এমনি একজন স্বরণীয় ও বরণীয় ব্যক্তি হচ্ছেন হযরত মাওলানা কারামাত আলী জৈনপুরী (রহঃ) যার শিক্ষা , সাধনা , চারিত্রিক বৈশিষ্ট্য এবং অবদান আমাদের জাতীয় ইতিহাসের গতিধারাকে বিপুলভাবে প্রভাবিত করে । ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বক্তধারায় স্নাত মাওলানা শাহ কারামাত আলী জৈনপুরী ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত জৈনপুর শহরের মোল্লাটোলা মহল্লায় ১২১৫ হিজরীর ১৮ই মহরম জন্মগ্রহণ করেন । ইংরেজী জন্ম সম্পর্কে সঠিক কোন তথ্য জানা যায়নি । তবে বিভিন্ন বই পুস্তকে তাঁর ইংরেজী জ...

পবিত্র মিলাদ শরীফ

পবিত্র মিলাদ শরীফ পড়া সম্পূর্ণ মুস্তাহাব ও কেহ বলেছেন সুন্নাত। বিস্তারিত নিচে দেখুন প্রমাণ নং ০১ পবিত্র মিলাদুন্নবীর ইতিহাস অতি প্রাচীন |মিলাদুন্নবীর সুচনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন | রোজে আজলে সমস্ত আম্বিয়ায়ে কেরামেকে নিয়ে আল্লাহ এই মিলাদের আয়োজন করেছিলেন | নবী গনের মহাসম্মেলন ডেকে মিলাদুন্নবী আয়োজক স্বয়ং আল্লাহ তিনি নিজে ছিলেন মীরে মাজলিস বা সভাপতি | সকল নবীগন ছিলেন শ্রোতা | ঐ মজলিসের উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের বিলাদত , শান ও মান অন্যান্য নবীগনের সামনে তুলে ধরা এবং তাঁদের থেকে তাঁর উপর ঈমান আনয়ন ও সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা | ★কোরআন মজিদের ৩য় পারা সুরা আলে এমরানে ৮১-৮২ নং আয়াতে মধ্যে আল্লাহতায়ালা ঐ মিলাদুন্নবী মাহফিলের কথা উল্লেখ করেছেন | নবীজীর সম্মানে এটাই ছিল প্রথম মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের উদ্যোগ্ক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তায়ালা | সুতরাং মিলাদে মাহফিল আনুষ্ঠান হচ্ছে আল্লাহর সুন্নত বা তরিকা | ঐ মজলিসে সমস্ত আম্বিয়ায়ে কেরাম ও উপস্থিত ছিলেন | ঐ মজলিসে স্বয়ং আল্লাহ নবীজীর শুধু আবির্ভাব বা মি...